Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 30 Sep 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

তথ্যপ্রযুক্তি ডেস্ক: সৌর ব্যতিচারের (সান আউটেজ) কারণে সেপ্টেম্বর মাসের শেষ দিন ও অক্টোবর মাসে প্রথম সপ্তাহে ৮ দিন বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত সৌর ব্যতিচারের কারণে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটে সমস্যা দেখা দিতে পারে। প্রতিদিন সকাল সাড়ে ৯টার পরে এ ঘটনা ঘটতে পারে।

প্রাকৃতিক এ ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম।

বিনিয়োগবার্তা/এসএল//