Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 02 Oct 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে রবিবার (২ অক্টোবর) থেকে চার দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এই সময় শুধু বেনাপোল কাস্টম হাউজ, বন্দরে পণ্য খালাস কার্যক্রম ও পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। 

রবিবার (২ অক্টোবর) সকালে ভারতের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী এ তথ্য জানান।

তিনি বলেন, পূজার ছুটিতে ২ থেকে ৫ অক্টোবর অক্টোবর পর্যন্ত পেট্রাপোল বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ৬ অক্টোবর সকাল থেকে এই পথে ফের আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হবে।

বিনিয়োগবার্তা/এমআর/এসএএম//