Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 02 Oct 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

খেলাধূলা ডেস্ক: অবশেষে থেমেছে টটেনহামের জয়রথ। টানা ৭ ম্যাচ পর পরাজয়ের মুখ দেখেছে দলটি। উত্তর লন্ডন ডার্বিতে আর্সেনালের বিপক্ষে পরাজিত হয়েছে ক্লাবটি।  

শনিবার (১ অক্টোবর) আর্সেনালের ঘরের মাঠে মুখোমুখি হয় দুই দল। শেষ পর্যন্ত স্পারদের ৩-১ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষ স্থান মজবুত করেছে আর্সেনাল।

নারদের হয়ে একটি করে গোল করেছেন টমাস পার্টি, গ্যাব্রিয়েল জেসুস ও গ্রানিত শাকা। ঘরের মাঠে ম্যাচের শুরু থেকে শেষ, পুরোটা সময় আধিপত্য দেখিয়েছে গানাররা।

ম্যাচের ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশে ২২টি শট নেয় আর্তেতার শিষ্যরা। যার মধ্যে ৯টি ছিল লক্ষ্য বরাবর। বিপরীতে কেইনদের নেয়া ৭ শটের ৩টি ছিল লক্ষ্যে। ২০তম মিনিটে টমাস পার্টির গোলে এগিয়ে যায় আর্সেনাল। ৩১তম মিনিটে পেনাল্টি থেকে টটেনহামকে ম্যাচে ফিরিয়েছিলেন হ্যারি কেইন।

তবে দ্বিতীয়ার্ধে আর্সেনালের আক্রমণের সামনে মুখ থুবড়ে পড়ে আন্তেনিও কন্তের শিষ্যরা। ৪৯তম মিনিটে গানারদের হয়ে দ্বিতীয় গোল করেন গ্যাব্রিয়েল জেসুস। এরপর ৬৭ মিনিটে আর্সেনালের হয়ে আরও একটি গোল করেন শাকা। এই জয়ে ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল।

বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে//