Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 02 Oct 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: দেশে সার, বীজ ও জ্বালানির কোনো সংকট নেই বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শনিবার (১ অক্টোবর) দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বাজনিয়ায় এম আই ফিলিং স্টেশনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, কোনো ব্যবসায়ী যদি এসব জনগুরুত্বপূর্ণ সামগ্রী মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে, তবে তা কঠোর হাতে দমন করা হবে।

তিনি আরও বলেন, এ মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা হচ্ছেন শেখ হাসিনা। তার নেতৃত্বেই বাংলাদেশ সঠিকভাবে এগিয়ে যাচ্ছে। দেশের মানুষের জন্য কাজ করার জন্য এটা সম্ভব হয়েছে। তিনি শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও বিশ্বমানের নেতৃত্ব অর্জন করেছেন।

বিনিয়োগবার্তা/এমআর//