Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 02 Oct 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে হলে প্রতিটি ক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি অপরিহার্য।

রবিবার (২ অক্টোবর) ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস’ উপলক্ষে এক বাণীতে এ কথা বলেন তিনি। 

সরকারের পাশাপাশি দেশের বেসরকারি সকল শিল্প ও সেবা প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘এ ক্ষেত্রে ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন সহায়ক ভূমিকা পালন করতে পারে।’

‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উৎপাদনশীলতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন হবে।

বর্তমান প্রেক্ষাপটে প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী হয়েছে জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় উৎপাদনশীলতা দিবস পালনের মাধ্যমে সাধারণ জনগণের নিকট উৎপাদনশীলতার গুরুত্ব তুলে ধরা সম্ভব হবে।

বিনিয়োগবার্তা/এমআর//