Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 03 Oct 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

আন্তর্জাতিক ডেস্ক: হারিকেন ইয়ানের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে নিহতের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে। 

সোমবার (৩ অক্টোবর) এই তথ্য জানিয়েছে আল-জাজিরা। 

এর আগে, গত বুধবার (২৮ সেপ্টেম্বর) চার মাত্রার হারিকেন হিসেবে ফ্লোরিডার উপসাগরীয় উপকূলে আঘাত হানে ইয়ান। সে সময়ে ঘণ্টায় ২৪৯ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায় সেখানে।

ফ্লোরিডার লি কাউন্টি শেরিফের কার্যালয় থেকে জানানো হয়, সেখানে অন্তত ৪২ জনের প্রাণহানি ঘটেছে। পাশের কাউন্টি থেকে সরকারি কর্মকর্তারা আরো ৩৯ জনের মৃত্যুর খবর দিয়েছে।

লি কাউন্টির কর্মকর্তারা সময় মতো বেসামরিক নাগরিকদের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাধ্যতামূলকভাবে সরিয়ে নিয়েছেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। 

লি কাউন্টি কমিশনার বোর্ডের চেয়ারম্যান সেসিল পেন্ডারগ্রাস বলেছেন, হারিকেনের দিক স্পষ্ট হওয়ার সঙ্গে সঙ্গেই বেসামরিক লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছিল। 

তিনি আরো বলেছেন, আমি তাদের (সাধারণ নাগরিকদের) সিদ্ধান্তকে সম্মান করি। কিন্তু আমি নিশ্চিত যে, তাদের অনেকেই এখন অনুতপ্ত।

বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে//