Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 03 Oct 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, একটি মহল সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে সব সময়ই তৎপর। তাই দুর্গাপূজার পুরো সময় সজাগ থাকতে হবে। পূজামণ্ডপ কোনোভাবেই ফাঁকা রাখা যাবে না।

রবিবার (২ অক্টোবর) ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ সর্তক থাকলেও পূজা কমিটির সহযোগিতা ছাড়া শতভাগ নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়। নিজেদের জনবল না থাকলে আনসার কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিতে হবে।

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে//