Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 03 Oct 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

রবিবার (২ অক্টোবর) অফিস আদেশে এ সংক্রান্ত একটি চিঠি সব জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হয়। 

মাউশির উপপরিচালক (সাধারণ প্রশাসন) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মাদককে না বলা’ কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মাদকের ভয়াবহ আগ্রাসন রোধ করতে গঠিত এনফোর্সমেন্ট কমিটির ১৭তম সভায় এ সিদ্ধান্ত হয়। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাসেম্বলিতে স্ব স্ব অবস্থানে এক মিনিট দাঁড়িয়ে 'মাদককে না বলা' কর্মসূচি পালনের নির্দেশ দেয়া হয়।

বিনিয়োগবার্তা/কেএইচকে//