Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 03 Oct 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে কর্মজীবনে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্য থাকে সব শিক্ষার্থীর। সে লক্ষ্য পূরণে প্রতিযোগিতার এই যুগে কেবল ক্লাসরুমের পাঠ্যসূচী যথেষ্ট নয়। 

ক্যারিয়ার নিয়ে প্রস্তুতি, সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং দক্ষতা অর্জন বিষয়ে এই কর্মশালা আয়োজন করে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্টুডেন্ট এফেয়ারস ডিপার্টমেন্ট। 

রবি’র এইচআর টেক ও ট্যালেন্ট ম্যানেজমেন্ট এর মহাব্যবস্থাপক জনাব মুনিম আহমেদ বলেন, ক্যারিয়ার গঠনে শিক্ষার পাশাপাশি নানা প্রশিক্ষণ, দক্ষতা, সামর্থ্য অর্জন জরুরি যা এই সময়ে বহুজাতিক প্রতিষ্ঠানগুলো উৎসাহিত করে”। 

কর্মশালায় মূল বক্তা মুনিম আহমেদ শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন এবং কর্মজীবনের জন্য সঠিক সিদ্ধান্ত ও প্রস্তুতিমূলক কর্মকৌশল হাতেকলমে শিখিয়ে দেন।

আয়োজনে সভাপতিত্ব করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ডঃ এইচ এম জহিরুল হক। 

এছাড়া উপস্থিত ছিলেন স্টুডেন্ট এফেয়ারস এর ডিরেক্টর মন্জুরুল হক, স্কুল অব বিজনেসের প্রধান অধ্যাপক এস এম আরিফুজ্জামানসহ সম্মানিত শিক্ষক এবং অন্যান্যরা।

বিনিয়োগবার্তা/কেএইচকে/এসএএম//