Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 04 Oct 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা বিজ্ঞানমনস্ক, প্রযুক্তিবান্ধব, প্রযুক্তির ব্যবহার-উদ্ভাবনে দক্ষ, মানবিক ও সৃজনশীল মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে চাই।

সোমবার (৩ অক্টোবর) রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে ‘শিক্ষাপ্রতিষ্ঠানে পোস্ট কোভিড টোটাল ফিটনেস প্রোগ্রাম চালুকরণ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ধ্যান ও যোগ ব্যায়ামে আমাদের এ অঞ্চল উর্বর ভূমি। দেশে কয়েকটি প্রতিষ্ঠান ধ্যানের চর্চা চালিয়ে যাচ্ছে। অনেক ধরনের অসুস্থতা থেকে নিজেকে সুস্থ রাখতে আমার জন্য ধ্যান অনেক বেশি সহায়ক হয়েছে। কাজেই আমি মনে করি, সবার মধ্যে ধ্যান চর্চা ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।

ডা. দীপু মনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন সারা বিশ্বের সঙ্গে এক হয়ে আমরা বলতে চাই, শিক্ষায় রূপান্তর আনতে হবে এবং তা এখনই। আমরা সেই পথেই হাঁটছি। আমরা নতুন শিক্ষাক্রম তৈরি করছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

বিনিয়োগবার্তা/এমআর//