Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 05 Oct 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ডিজেলের দাম পুনর্নির্ধারণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।

বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বলেন, বিজিএমইএর পক্ষ থেকে চিঠিটি ৩ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে দিয়েছি।

মঙ্গলবার (৪ অক্টোবর) প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন, আমরা প্রধানমন্ত্রীর কাছে ডিজেলের দাম আগের জায়গায় আনার প্রস্তাব করেছি।

দাম কমানোর যুক্তি তুলে ধরে তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এমনিতেই জিনিপিত্রের দাম বেড়েছে। তার সঙ্গে ডিজেলের দাম বাড়ায় বাস-ট্রাকসহ যাতায়াত ভাড়া বেড়েছে। এতে শুধু পোশাক খাতই নয়, সব সেক্টেরের মানুষ অস্বস্তিতে রয়েছে।

তিনি বলেন, সম্প্রতি বিশ্ববাজারে পোশাক রপ্তানি কমেছে, এ মাসেও কমবে। কারণ বায়াররা অনেক অর্ডার স্থগিত ও বাতিল করেছেন।

অন্যদিকে গ্যাস সংকটের পর এবার বিদ্যুৎ থাকছে না। ফলে জেনারেটর দিয়ে কারখানায় উৎপাদন করতে হচ্ছে। এর জন্য প্রচুর ডিজেল দরকার। কিন্তু ডিজেলের দাম বাড়ায় খরচ বাড়ছে।

বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে//