Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 05 Oct 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ১৭তম জাতীয় ফার্নিচার মেলা । চলবে ১০ অক্টোবর পর্যন্ত।

দেশীয় ফার্নিচার শিল্পের সবচেয়ে বড় এই আয়োজন রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার গুলনকশা (হল ০১) এবং পুষ্পগুচ্ছ (হল ০২)-এ শুরু হবে। সকাল ১০টা থেকে রাত ৮টা মেলা চালু থাকবে।

মেলা উদ্বোধনীর অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বিশেষ অতিথি থাকবেন ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও এফবিসিসিআইর পরিচালক কে এম আকতারুজ্জামান।

মেলায় হাতিল, আখতার, নাভানা, পারটেক্স, রিগ্যাল, নাদিয়া, ব্রাদার্সসহ ৩৪টি প্রতিষ্ঠানের ১৮২টি স্টল থাকবে বলে জানা গেছে।

বিনিয়োগবার্তা/কেএইচকে//