
নিজস্ব প্রতিবেদক: চিনির দাম কেজিতে ৬ টাকা বাড়ানো হয়েছে। এর মাধ্যমে খোলা চিনি প্রতি কেজি ৯০ টাকা, আর প্যাকেটজাত চিনি ৯৫ টাকা নির্ধারণ করা হলো।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে এক সভা শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের এ তথ্য জানান।
সিনিয়র বলেন, চিনি ও পামওয়েলের দাম পুনঃনির্ধারণ করা হয়েছে। আজ বিজ্ঞপ্তি প্রকাশ করবে অ্যাসোসিয়েশন।
তিনি বলেন, নতুন দাম অনুযায়ী, চিনির দাম ৬ টাকা বাড়িয়ে খোলা চিনি প্রতি কেজি ৯০ টাকা, আর প্যাকেটজাত চিনি ৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
কারণ আমরা আগে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ডলারে দাম ধরতাম না।
বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে//