Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 06 Oct 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পাম তেলের দাম পুনঃনির্ধারণ করা হয়েছে। পামঅয়েল সুপার প্রতি লিটারে ৮ টাকা কমিয়ে ১২৫ টাকা করা হয়েছে, যা আগে ১৩৩ টাকা লিটার বিক্রি হতো। 

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে এক সভা শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের এ তথ্য জানান।

সিনিয়র বলেন, চিনি ও পামওয়েলের দাম পুনঃনির্ধারণ করা হয়েছে। আজ বিজ্ঞপ্তি প্রকাশ করবে অ্যাসোসিয়েশন।

ইতোমধ্যেই সয়াবিন তেলের দাম কমিয়ে দেওয়া হয়েছে লিটারে ১৪ টাকা। 

তিনি বলেন, আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে যে, বেশি দামের যে তেল বাজারে আছে, সেটা আগের দামে বিক্রি করতে হবে। এখন যে তেল বাজারে যাবে, সেটা লিটারে ১৪ টাকা কম দামে বিক্রি হবে।

বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে//