Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 09 Oct 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, রবিবার (৯ অক্টোবর) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৫ বছর। সমরজিৎ রায়চৌধুরী চারুশিল্পে অসামান্য অবদানের জন্য তিনি সম্মানজনক একুশে পদক, শিল্পকলা পদক এবং সুলতান পদক পেয়েছেন। তার শিল্পকর্ম দেশে-বিদেশে প্রদর্শিত হয়েছে।

চিত্রশিল্পী হিসেবে তার কাজে শৈশবের সরল উচ্ছ্বাস, সুরেলা নিদর্শন ও গ্রামীণ জীবনের ছন্দময়তার স্মৃতি খুঁজে পাওয়া যায়। শিল্পীর সরলীকৃত, প্রায় বিমূর্ত ভাষা খেলা করে রোমান্টিক জ্যামিতিক, ঘুড়ি, পাখি ও বান্টিংয়ের কৌণিক চিত্রের সঙ্গে সঙ্গে মাটির পুতুল, লখি শরা, পটচিত্র ও অন্যান্য স্থানীয় কারুশিল্পের মোটিফের ওপর। 

কলকাতায় শিক্ষকদের, কাঠের ভাস্কর মামা ও সূক্ষ্ম সূচিকর্মে দক্ষ মায়ের মাধ্যমে তিনি এসবে অনুপ্রাণিত হয়েছিলেন। ঢাকার আর্ট অ্যান্ড ক্র্যাফ্ট কলেজে (বর্তমানে চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়) শিল্পাচার্য জয়নুল আবেদিন, কামরুল হাসান, আনোয়ারুল হক, মোহাম্মদ কিবরিয়া এবং সফিউদ্দিন আহমেদ তার শৈল্পিক দক্ষতার প্রশংসা করেছিলেন

বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে//