
নিজস্ব প্রতিবেদক: সীমান্তে মানুষ হত্যার ঘটনা বাংলাদেশের জন্য দুঃখজনক আর ভারতের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সোমবার (১০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সীমান্তে দুই বাংলাদেশির নিহতের ঘটনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, কদিন পর পর ভারত-বাংলাদেশ সীমান্তে মানুষ মারা যায়, এটা খুবই দুঃখজনক। যদিও আমরা বর্ডারে একটা লাশও দেখতে চাই না। কিন্তু তারপরও দুর্ঘটনা ঘটে।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ভারতের মতো একটি শক্তিশালী, উন্নত, পরিপক্ব গণতন্ত্রের দেশ যদি তাদের ফোর্স বিএসএফকে নিয়ন্ত্রণে না রাখে, তবে এটি তাদের জন্য লজ্জাজনক। কারণ সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে দুইদেশের সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে।
বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে//