
নিজস্ব প্রতিবেদক: জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ে বন্ধ হয়ে যাওয়ার ৭ দিন পর নরসিংদীর পলাশের ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে ইউনিটটির যান্ত্রিক সমস্যা সমাধান করে বিদ্যুৎ উৎপাদন চালু করা হয়েছে বলে জানান ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী জহিরুল ইসলাম।
৫ নম্বর ইউনিট চালু হওয়ায় বিদ্যুৎ কেন্দ্রে ২১০ মেগাওয়াট ক্ষমতা ফের যোগ হলো।
র আগে গত ৪ অক্টোবর (মঙ্গলবার) দুপুর ২টা ৫ মিনিটে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলে হঠাৎ করে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৪ ও ৫ নম্বর ইউনিট বন্ধ হয়ে যায়। পরে এক ঘণ্টার মধ্যে ৩৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন চার নম্বর ইউনিট চালু করা গেলেও ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পাঁচ নম্বর ইউনিট চালু করা যায়নি।
বিনিয়োগবার্তা/এমআর/এসএএম//