Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 12 Oct 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

খেলাধূলা ডেস্ক; বোলিং ইনিংসের পরই হারের পথটা পরিস্কার করে রেখেছিল বাংলাদেশ। ব্যাটিংয়ে যদিও ক্ষণিকের জন্য আশা জাগিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তার দারুণ ইনিংসটি যদিও জয়ের জন্য যথেষ্ট ছিল না, শুধু হারের ব্যবধানটাই কমিয়েছে।

সবমিলিয়ে ৪৮ রানে হেরে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে পড়ল টাইগাররা। বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করে ৫ উইকেটে ২০৮ রান তোলে নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দলটির এটি তৃতীয় ২০০ ছাড়ানো ইনিংস। 

সবমিলিয়ে ৪৮ রানে হেরে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে পড়ল টাইগাররা। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। ২০৯ রান তাড়ায় সাকিব আল হাসানের দল থামল ২০ ওভারে ৭ উইকেটে ১৬০ রানেই।

অধিনায়ক নিজে চেষ্টা করলেন ৪৪ বলে ৭০ রানের ইনিংসে। যথেষ্ট হলো না সেটি। অ্যাডাম মিলনের গতি সামলাতে হিমশিম খেতে হয়েছে বাংলাদেশ ব্যাটসম্যানদের। মাইকেল ব্রেসওয়েলের ওপর শুরুতে চড়াও হওয়ার চেষ্টা করেছিলেন সাকিবরা, তবে এ অফ স্পিনার ঠিকই নিয়েছেন ২ উইকেট। চারে নামা সাকিবকে সেভাবে সঙ্গ দিতে পারেননি মিডল অর্ডারের কেউ। এমন রান তাড়ায় যে ধরনের জুটি প্রয়োজন, বাংলাদেশের সেটি হয়নি। 

ফাইনাল খেলার আশা শেষ বলে নিউজিল্যান্ডে আগামীকালই শেষ ম্যাচ বাংলাদেশের। যেটিতে প্রতিপক্ষ পাকিস্তান। বিশ্বকাপের আগে বাংলাদেশ খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ।

এর আগে অ্যালেন ও কনওয়ের ২৬ বলে ৪৫ রানের জুটি শক্ত ভিত এনে দেয় নিউজিল্যান্ডকে। অ্যালেন ফিরলেও দলে ফেরা মার্টিন গাপটিলকে নিয়ে ভিতটা আরও শক্ত করেন ডেভন কনওয়ে। দুজন মিলে যোগ করেন ৫৪ বলে ৮২ রান। 

গাপটিল শুরুতে ভুগেছেন, এরপর পুষিয়ে নিয়েছিলেন অনেকটাই। এরপর তিনি ফিরলেও ফিলিপসকে দ্রুতই থামাতে পারেনি বাংলাদেশ। ২৫০ স্ট্রাইক রেটের ইনিংসে তিনি মেরেছেন ২টি চারের সঙ্গে ৫টি ছক্কা। 

বিনিয়োগবার্তা/এমআর//