Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 12 Oct 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: দেশের বীমা শিল্পের বিকাশে একচ্যুয়ারির সংখ্যা বৃদ্ধি করার লক্ষ্যে MSc Actuarial Science বিষয়ে ডিগ্রি অর্জনের জন্য একজন প্রার্থীকে প্রথমবারের মতো সরকারিভাবে বৃত্তি প্রদান করা হলো।

জাতীয় বীমা নীতি, ২০১৪ এর কর্মপরিকল্পনা বাস্তবায়নে এবং দেশের অর্থনীতিতে বীমা খাতের অবদান কে শক্তিশালী করতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সার্বিক তত্ত্বাবধানে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং সাধারণ বীমা কর্পোরেশন ও জীবন বীমা কর্পোরেশনের অর্থায়নে উল্লেখিত বৃত্তি কর্তৃপক্ষের দপ্তরে প্রদান করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স বিভাগের প্রভাষক (Lecturer) জনাব মোঃ সাগর রানা কে City University of London এ এমএসসি একচ্যুয়ারিয়াল সাইন্স বিষয়ে এক বছরে অধ্যায়নের জন্য “Actuarial Science Scholarship Fund” হতে বৃত্তি প্রদান করা হয়।

বিনিয়োগবার্তা/কেএইচকে//