
নিজস্ব প্রতিবেদক: ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভলপমেন্ট ((ICMPD) এর সিনিয়র প্রকল্প ম্যানেজার গোল্ডা মাইরা রোমা (Golda Myra Roma) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
মঙ্গলবার (১১ অক্টোবর) বিজিএমইএ কমপ্লেক্সে সাক্ষাৎ করেন তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের জন্য আইসিএমপিডি কান্ট্রি কো-অর্ডিনেটর মোহাম্মদ ইকরাম হোসেন।
বাংলাদেশের পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি এবং টেকসই প্রবৃদ্ধির জন্য এখাতের ভবিষ্যত অগ্রাধিকার নিয়ে আলোচনা করেন তারা।
সাক্ষাৎকালে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান পোশাক শিল্প কিভাবে, বিশেষ করে রপ্তানি আয় এবং লাখো লাখো কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে, তার সংক্ষিপ্ত বিবরণ দেন।
বাংলাদেশী অভিবাসী শ্রমিকরা, যারা বিভিন্ন কারণে বিদেশ থেকে দেশে ফিরে আসে, তাদেরকে পোশাক শিল্পে নিয়োগ দেয়া যেতে পারে। কারণ, তারা বাংলাদেশে ফিরে আসার পরে কর্মসংস্থান পাওয়ার জন্য সংগ্রাম করে।
ফারুক হাসান তাদেরকে পোশাক শিল্পের সম্ভাবনা ও সক্ষমতা তুলে ধরতে আগামী ১২ থেকে ১৮ নভেম্বর ২০২২ ঢাকায় বিজিএমইএ এর উদ্যোগে আয়োজিতব্য “মেইড ইন বাংলাদেশ উইক”এ অংশগ্রহনের জন্য আমন্ত্রণ জানান।
বিনিয়োগবার্তা/কেএইচকে/এসএএম//