Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 13 Oct 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে সাধারণ আলোচনায় অংশ নিয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, দেশে নারী-পুরুষের বৈষম্য দূরীকরণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই জাতীয় সংসদ সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নারীরা নির্বাচিত হয়ে বৈষম্য দূরীকরণের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বর্তমানে সংসদে প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধী দলীয় নেত্রীসহ ৭৩ জন নারী সদস্য আইন প্রণয়নে কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছেন।

বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রুয়ান্ডার কিগালিতে অনুষ্ঠিতব্য সম্মেলনে ‘দৃঢ় ও শান্তিময় পৃথিবী গঠনের চালিকাশক্তি জেন্ডার-ভারসাম্যপূর্ণ ও জেন্ডার-সংবেদনশীল-সংসদ’ শীর্ষক ওই সাধারণ আলোচনায় বিভিন্ন দেশের প্রতিনিধিরা ছাড়াও বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, সরকারি দল আওয়ামী লীগের মো. আক্তারুজ্জামান বাবু, সাহাদারা মান্নান ও শামসুন নাহার অংশগ্রহণ করেন করেন।

সাধারণ আলোচনায় ডেপুটি স্পিকার বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। এরপর তিনি দেশকে একটি সংবিধান উপহার দেন। বর্তমানে তার কন্যা শেখ হাসিনার বিজ্ঞ নেতৃত্ব দেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করেছে। এ সকল অর্জনে নারীর অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ অতি গুরূত্বপূর্ণ ভূমিক পালন করে আসছে। নারীদের অগ্রায়নে প্রধান ভূমিকা রাখায় শেখ হাসিনা সাউথ-সাউথ, ট্রি অফ পিস, প্লানেট ৫০-৫০ এর মত বৈশ্বিক মর্যাদাপূর্ণ পুরষ্কার লাভ করেন।

আইন বিভাগ ছাড়াও নির্বাহী বিভাগ ও বিচার বিভাগে নারীরা গুরুত্বপূর্ণ পদে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন বলে উল্লেখ করেন শামসুল হক টুকু। তিনি বলেন, ২০১১ সালে ১৫তম সংশোধনীর মাধ্যমে সংবিধানে ও জাতীয় জীবনে নারীদের জন্য সকল ক্ষেত্রে পুরুষের সমান অধিকারের বিধান করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে নারীদের প্রতি বৈষম্য দূরীকরণে জাতীয় সংসদে যৌতুক নিরোধ আইন, বাল্যবিবাহ রোধ আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ডিএনএ আইনের মতো নারীবান্ধব আইন পাশ করা হয়েছে। এ ছাড়া বাল্যবিবাহ রোধ, মাতৃ-স্বাস্থ্য ও যুব উন্নয়নের মত গুরুত্বপূর্ণ বিষয়ে উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।

বিনিয়োগবার্তা/এসএল//