Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 15 Oct 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর তেলীপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় দুই মাছ ব্যবসায়ীসহ ভ্যানের চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো এক পথচারী।

শনিবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়ার ফারিশতা রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভ্যান চালক ময়মনসিংহের ফুলপুর থানার হরিনাকান্দা গ্রামের আ. কুদ্দুসের ছেলে বোরহান উদ্দিন, মাছ ব্যবসায়ী একই জেলার হালুয়াঘাট থানার স্বদেশী এলাকার আবদু হামিদের ছেলে ইউনুস আলী, পথচারী গাজীপুর মহানগরীর বাসন থানার বারবৈকা এলাকার নান্নু মিয়ার ছেলে সোহরাব ও মাছ ব্যবসায়ী অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি। দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের অপর এক পথচারিও আহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে গাজীপুরে শহদি তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-ট্রাফিক) আলমগীর হোসেন।

তিনি জানান, সকালে তেলিপাড়া এলাকায় মহাসড়কের পাশে একটি মাছের ভ্যান দাঁড়িয়ে ছিল। এ সময় ময়মনসিংহগামী বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভ্যানটি ধাক্কা দেয়। এতে ভ্যানতে থাকা চারজন ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা সকলেই মাছ ব্যবসায়ী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, এ ঘটনায় বাসটি আটক করা হলেও পালিয়েছেন চালক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিনিয়োগবার্তা/এসএল/রিশা//