Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 15 Oct 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়


নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পাঁচটি ওয়ার্ডে রোববার (১৬ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (২০ অক্টোবর) পর্যন্ত বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হবে। এডিস মশার প্রজননস্থল নির্মূল ও ডেঙ্গু রোগের প্রকোপ নিয়ন্ত্রণে এ চিরুনি অভিযান পরিচালনা করা হবে।

আগামী ১৬ অক্টোবর দক্ষিণ সিটির ৬ নম্বর, ১৭ অক্টোবর ২ নম্বর, ১৮ অক্টোবর ৩ নম্বর, ১৯ অক্টোবর ৫৬ নম্বর এবং ২০  অক্টোবর ১৫ নম্বর ওয়ার্ডে দিনব্যাপী এসব বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হবে।

চিরুনি অভিযানে সংশ্লিষ্ট ওয়ার্ডে সকালের লার্ভিসাইডিং কার্যক্রমে ১৩ জন ও বিকেলের এডাল্টিসাইডিং কার্যক্রমে ১৩ জন মশক কর্মী অংশ নেবেন।

নিজ নিজ ওয়ার্ডের কাউন্সিলর এই কার্যক্রমে নেতৃত্ব দেবেন। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও সহকারী স্বাস্থ্য কর্মকর্তারা আঞ্চলিক পর্যায়ে এই কার্যক্রম সমন্বয়, পর্যবেক্ষণ ও তদারকি করবেন। সংস্থার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কেন্দ্রীয়ভাবে পুরো কার্যক্রমটি সমন্বয় করবেন।

দক্ষিণ সিটির মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে এবং স্বাস্থ্য অধিদফতরের সাম্প্রতিক তথ্য-উপাত্ত বিবেচনায় নিয়ে উক্ত বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হবে।

বিনিয়োগবার্তা/এসএল//