Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 15 Oct 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক যুব স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের ঢাকাস্থ অঙ্গসংগঠনের অন্যতম ‘জেসিআই ঢাকা এস্পায়ার’ সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের সহায়তা দিতে ‘রাইজ’ কর্মসূচি হাতে নিয়েছে। আড়াইশ এতিম এবং চারশ’ বস্তিবাসী শিশু ইতোমধ্যেই এ সহায়তার আওতায় এসেছে বলে জানিয়েছেন ঢাকা এস্পায়ার প্রেসিডেন্ট শোভনা শহীদ।

যুক্তরাষ্ট্রের মিসৌরিতে ১৯১৫ সালের ১৩ অক্টোবর শুরু হওয়া ১৮ থেকে ৪০ বছর বয়সীদের স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল-জেসিআইয়ের কার্যক্রম বাংলাদেশসহ বিশ্বের ১২৪টি দেশে বিস্তৃত। 

শোভনা জানান, ঢাকা এস্পায়ারের ‘রাইজ’ কর্মসূচিটি তাদের জনসচেতনতা বৃদ্ধি প্রকল্প ‘মাইন্ড শেয়ারিং’-এর অংশ। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার ২৫০ জন শিক্ষার্থীদের মধ্যে খাবার ও অধ্যয়ন সামগ্রী এবং আশপাশের মাদ্রাসা ও বস্তি এলাকার ৪০০ শিশু-কিশোরের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে তাদের এ কর্মসূচি শুরু হলো, যা ঢাকা জেলাব্যাপী চলবে।

তিনি বলেন, জাতিসংঘ নির্ধারিত টেকসই উন্নয়ন অভীষ্টগুলোর অন্যতম লক্ষ্য ‘ক্ষুধামুক্তি’ ও ‘গুণমানসম্পন্ন শিক্ষা’ বাস্তবায়নে সহায়তাদানই ঢাকা এস্পায়ারের এ কর্মসূচির লক্ষ্য।

সংগঠনের ভাইস-প্রেসিডেন্ট সাঈদ নাসিরসহ অন্যান্য সদস্যরা শিশুদের মাঝে সহায়তা বিতরণে অংশ নিচ্ছেন।

বিনিয়োগবার্তা/এসএল//