Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 16 Oct 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর ভয়াবহ অগ্নিদুর্ঘটনায় নিহত ১৩ ফায়ারফাইটারকে ‘অগ্নিবীর’ খেতাব দিচ্ছে সরকার।

রোববার রাজধানীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে অত্যাধুনিক দুটি অগ্নিনির্বাপণ গাড়ির উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

সর্বাধিক উচ্চতার মই সংবলিত টার্ন টেবল লেডার বা টিটিএল নামের গাড়ি দুটি দিয়ে ৬৮ মিটার উচ্চতা অর্থাৎ বহুতল ভবনের ২৪ তলা পর্যন্ত অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজ অভিযান চালানো যাবে।

গাড়ি উদ্বোধনের পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৯ সালে বহুতল ভবনে কাজ করার মতো মাত্র একটি পুরোনো গাড়ি ছিল। যা দিয়ে ৮-১০ তলার ওপরে কাজ করা যেত না। আমরা ২৪টি উঁচু মইয়ের গাড়ি এনেছি। আজ ৬৮ মিটার উচ্চতার লেডার সংবলিত গাড়ি ফায়ার সার্ভিসের বহরে যুক্ত হওয়ায় তাদের অপারেশনাল কাজের সক্ষমতা ২৪ তলা পর্যন্ত সম্প্রসারিত হলো।

আসাদুজ্জামান খান বলেন, ২০০৯ সালে এই প্রতিষ্ঠানের মোট জনবল ছিল ৬ হাজারের সামান্য বেশি, বর্তমানে ১৪ হাজারেরও বেশি। ফায়ার স্টেশন নির্মাণ প্রকল্প শেষে এই সংখ্যা হবে প্রায় ১৬ হাজার। এ ছাড়া জনবল ৩১ হাজার করার জন্য অর্গানোগ্রাম পুনর্গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।

বিএম কনটেইনার ডিপোর অগ্নিদুর্ঘটনার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা মানুষের জীবন নিরাপদ রাখার জন্য নিজের জীবনের ঝুঁকি নিতেও দ্বিধাবোধ করেন না। সীতাকুণ্ডের দুর্ঘটনায় ১৩ জনের শহীদ হওয়ার মাধ্যমে তা আবারো প্রমাণিত হয়েছে।

এই ১৩ ফায়ারফাইটারকে সরকারীভাবে ‘অগ্নিবীর’ খেতাবে ভূষিত করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।

 

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//