Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 16 Oct 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচারসচিব মো. মকবুল হোসেনকে অবসরে পাঠিয়েছে সরকার।

রোববার এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৫ অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে মকবুল হোসেনকে অবসর প্রদান করা হলো। তবে, সুনির্দিষ্ট কি কারণে তাকে অবসরে পাঠানো হলো সে বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয় থেকে কিছু জানানো হয় নি।

প্রসঙ্গত, মকবুল হোসেন ২০২১ সালের ৩১ মে  তথ্য ও সম্প্রচারের সচিব পদে যোগ দেন। এ পদে যোগ দেয়ার আগে তিনি যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে রেজিষ্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১০ম ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন।

বিনিয়োগবার্তা/এসএএম//