Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 16 Oct 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আদি বুড়িগঙ্গা চ্যানেল দখল করে গড়ে ওঠা দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর অংশ হিসেবে রবিবার (১৬ অক্টোবর) ম্যাটাডোর শিল্প পার্ক, পান্না ব্যাটারি কারখানা, চ্যানেলের জায়গায় গড়ে ওঠা একটি ১০তলা ভবনসহ ২৮টি অবৈধ স্থাপনার অবৈধ বর্ধিতাংশ উচ্ছেদে অভিযান শুরু করে ডিএসসিসি। সোমবারও এই উচ্ছেদ কার্যক্রম চলবে।

কালুনগর স্লুইস গেইট হতে ম্যাটাডোর পার্ক পর্যন্ত এলাকায় ওই অভিযানে নেতৃত্ব দেন করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।

তিনি বলেন, বুড়িগঙ্গা আদি চ্যানেল দখল করে গড়ে ওঠা ভবন ও প্রতিষ্ঠানগুলোর যে অংশ চ্যানেলের জায়গায় অবৈধভাবে নির্মাণ করা হয়েছে ইতোমধ্যে তা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, রাজউক, জাতীয় নদী রক্ষা কমিশন, গণপূর্ত অধিদফতর, বিআইডব্লিউটিএ, জেলা প্রশাসন, জরিপ অধিদফতর কর্তৃক চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত করা সেসব ভবনের অবৈধ বর্ধিতাংশ ভেঙে ফেলতে আজ থেকে উচ্ছেদ অভিযান শুরু করেছি।

বিনিয়োগবার্তা/এসএল//