Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 17 Oct 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক:  জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার (১৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে এ কথা বলেন তিনি।

এর আগে দেশের ৫৭টি জেলা পরিষদে সোমবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এ ভোটগ্রহণ চলবে দুপুর ২টা পর্যন্ত।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রতিটি ভোট কেন্দ্রে অন্তত তিনটি করে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ভোটে কারচুপি কিংবা হট্টগোল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিসিটিভি ও ইভিএম মেশিন যথাযথভাবে সচল রাখার স্বার্থে এবং ভোটাররা যাতে সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য ভোটকেন্দ্র সংশ্লিষ্ট উপজেলা সদরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী ৬১ জেলায় নির্বাচনের কথা থাকলেও হচ্ছে ৫৭টিতে। তিনটি পদে একক প্রার্থী থাকায় ফেনী ও ভোলা জেলায় ভোট হচ্ছে না। আর আদালতের নির্দেশে বন্ধ আছে নোয়াখালী ও চাপাইনবাবগঞ্জের ভোট।

এবারের জেলা পরিষদের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে চেয়ারম্যান ২৬ জন, সংরক্ষিত সদস্য পদে ১৮ আর সাধারণ সদস্য পদে ৬৫ জন। বাকি পদগুলোর জন্য চেয়ারম্যান পদে লড়বেন ৯২ জন, সংরক্ষিত সদস্য পদে ৬০৩ আর সাধারণ সদস্য পদে এক হাজার ৪৮৫ জন।

বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে//