Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 18 Oct 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইনস্ট্যান্ট আর্টিকেল সেবার মাধ্যমে প্রকাশকদের বিজ্ঞাপনের লভ্যাংশ শেয়ার করা হতো। এবার ইনস্ট্যান্ট আর্টিকেলের ওই সেবা বন্ধ হতে যাচ্ছে।

দ্য ভার্জ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৩ সালের এপ্রিলে বন্ধ হয়ে যাবে ইনস্ট্যান্ট আর্টিকেল সেবা। কারণ, নিউজ ফিডে আসা সংবাদের লিংকের প্রতি ব্যবহারকারীদের তেমন আগ্রহ নেই। এ ছাড়া মোট ব্যবহারকারীর মাত্র ৩ ভাগ এসব লিংকে ক্লিক করেন।

টার মুখপাত্র ইরিন মিলার জানান, তবে এই সেবা বন্ধ হলে যে সকল ডিজিটাল মিডিয়া ফেসবুকের ওপর নির্ভরশীল, তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। যার প্রভাব সরাসরি সোশ্যাল মিডিয়ার ওপরেও পড়তে পারে।

উল্লেখ্য, ২০১৫ সালে প্রকাশকদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল সেবা চালু করে।

ইনস্ট্যান্ট আর্টিকেল মূলত ফেসবুক অ্যাপের ফিডে যেকোনো সংবাদের লিংকে ক্লিক করলে ওই ওয়েবসাইট লোড হয়। যা সময় সাপেক্ষ বিষয়। কিন্তু ইনস্ট্যান্ট আর্টিকেল থাকলে অ্যাপের ভেতরে খুব দ্রুত সংবাদটি পড়া যায়।

বিনিয়োগবারতা/এসএল//