Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 19 Oct 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ৫৪ লাখ ৬০ হাজার টন পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে সরকার। 

বুধবার (১৯ অক্টোবর) অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির  বৈঠকে এ-সংক্রান্ত দরপ্রস্তাবের অনুমোদন দেয়া হয়।

এর মধ্যে রয়েছে ১৬ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল। আর পরিশোধিত জ্বালানি তেল ৩৮ লাখ ৬০ হাজার টন। ২০২৩ সালের জন্য এই তেল কেনা হবে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি এ সভা হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব রাহাত আনোয়ার জানান, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে ২০২৩ সালের জন্য সৌদির আরামকো এবং আবুধাবির এডিএনওসি থেকে ১৬ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া বিপিসির মাধ্যমে জিটুজি ভিত্তিতে ৩৮ লাখ ৬০ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল সরাসরি ক্রয় পদ্ধতিতে আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

একই বৈঠকে ১ কোটি ৬৫ লাখ লিটার সয়াবিন তেল কেনায় সায় দেয় মন্ত্রিসভা। এর মধ্যে ১ কোটি ১০ লাখ টন তেল কেনা হবে মেঘনা এডিবল অয়েল কোম্পানি রিফাইনারি থেকে। এতে ব্যয় হবে ১৮৯ কোটি টাকা। ফলে প্রতি লিটার তেলের দাম পড়বে প্রায় ১৭২ টাকা।

সুপার অয়েল রিফাইনারি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান সরবরাহ করবে ৫৫ লাখ টন। তারা দাম আরও ১২ টাকা কম রাখবে। ১৬০ টাকা দরে এই তেল কেনার পেছনে সরকারের ব্যয় হবে ৮৮ কোটি টাকা।

অন্যদিকে চট্টগ্রাম মহানগরীর দক্ষিণাঞ্চল পতেঙ্গা ও তৎসংলগ্ন এলাকায় পরিবেশবান্ধব স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলার জন্য একটি প্রকল্পের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

বিনিয়োগবার্তা/এমআর//