Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 19 Oct 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক সৌর জোটের (আইএসএ) পঞ্চম সম্মেলনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (১৮ অক্টোবর) ভারতের রাজধানীতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনটি উদ্বোধন করেন সংগঠনের সভাপতি ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানিমন্ত্রী রাজ কুমার সিং।

জানা গেছে, ১১০ সদস্য এবং স্বাক্ষরকারী দেশের আন্তর্জাতিক সৌর জোটের ফ্রান্স সহ-সভাপতি এবং ভারত পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছে।

সরকারি সূত্র জানায়, ২০টি দেশের মন্ত্রী ও ১১০টি সদস্য এবং স্বাক্ষরকারী দেশ এবং ১৮টি সম্ভাব্য সদস্য দেশের প্রতিনিধিরা নয়াদিল্লিতে এ অনুষ্ঠানে যোগ দিয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান ৫ম আইএসএ সমাবেশে ৯ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

উদ্বোধনী বক্তব্যে রাজ কুমার সিং বলেন, আইএসএ একটি আন্তর্জাতিক রিসোর্স হাব হিসেবে গঠন করা হয়েছে যেখানে অভ্যন্তরীণ কারিগরি দক্ষতা রয়েছে, যা সদস্য দেশগুলো সহজেই হবে গ্রহণ করতে পারবে।

বিনিয়োগবার্তা/এমআর//