Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 19 Oct 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মঙ্গল্বার ইতালির রোমের এক হোটেলে প্রবাসী বাংলাদেশীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জেকিউএম. হাবিবুল্লাহ, এফসিএস এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. হাবিবুর রহমান।

এ সময় ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি এসআরএল-এর জেনারেল ম্যানেজার ইকবাল হাসান জনি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ ইতালি এসআরএল-এর ম্যানেজার মো. হামিদ আলম, প্লাসিড এক্সপ্রেস এসআরএল-এর সিইও নিকো টমি, জনতা এক্সচেঞ্জ কোম্পানি এসআরএল-এর ম্যানেজিং ডাইরেক্টর কাজী মো. মিজানুর রহমানসহ ব্যবসায়িক নেতৃবৃন্দ ও রোমে বসবাসরত বাংলদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এমআর//