Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 19 Oct 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সিসি ক্যামেরার মাধ্যমে গোপন বুথে ভোট দেওয়ার বিষয়টি পর্যবেক্ষণ করায় সমালোচিত হচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রত্যেকের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করার অধিকার আছে। ভোট দেওয়া দেখা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন বলে মত দিচ্ছেন আইনজ্ঞরা।

বুধবার তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, গোপন ক্যামেরা লাগিয়ে নিজে দেখা ও অন্যকে দেখানো হলে তো আর গোপনীয়তা বলে কিছু থাকলো না।

সচিব মকবুল হোসেনের বাধ্যতামূলক অবসরের বিষয় জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, কোনো কর্মকর্তার বিরুদ্ধে আমার অভিযোগ নেই। তবে এই ধরনের ঘটনা যখন ঘটে তখন নিশ্চয়ই এর পেছনে কোনো না কোনো কারণ থাকে।

বিনিয়োগবার্তা/এসএল//