Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 21 Oct 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বান্দরবান প্রতিনিধি: বান্দরবান ও রাঙ্গামাটির বিভিন্ন অঞ্চল থেকে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সাত জঙ্গিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। একইসঙ্গে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের তিনজনকেও গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

খন্দকার আল মঈন বলেন, সম্প্রতি জঙ্গিবাদে জড়িয়ে পাহাড়ি এলাকার আস্তানায় আশ্রয় নেন ঘরছাড়া তরুণরা। এসব আস্তানায় তাদের ভারি অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়। খবর পেয়ে নতুন জঙ্গি সংগঠন ‌‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শীর্ষ নেতাদের ধরতে পাহাড়ে অভিযান শুরু হয়। অভিযানে জঙ্গি সংগঠনটির সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে, উগ্রবাদে উদ্বুদ্ধ ১৯ জেলার ৫৫ তরুণ স্বেচ্ছায় হিজরতের নামে নিরুদ্দেশ হন। সেই তরুণদের তালিকা প্রকাশ করেছিল র‌্যাব। এর মধ্যে ৩৮ জনের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা প্রকাশ করা হয়।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সম্প্রতি ভারত ও মিয়ানমারের সীমান্ত ঘেঁষা দুর্গম পাহাড়ে জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছে কিছু তরুণ। নতুন এ জঙ্গি সংগঠনকে প্রশিক্ষণ দিচ্ছে ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট’ (কেএনএফ) নামে একটি সশস্ত্র গোষ্ঠী। খবর পেয়ে অভিযান পরিচালনা করে সেই পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

বিনিয়োগবার্তা/এসএল//মই/