Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 22 Oct 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে বাসের সঙ্গে ট্রলির সংঘর্ষে অন্তত ১৫ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ৪০ জন। এর মধ্যে ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাতে রাজ্যের উত্তর-পূর্ব শহর রেয়ার সাংহাই পাহাড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে।

দিওয়ালি উপলক্ষ্যে একটি যাত্রীবাহী বাস যোগে হায়দ্রাবাদ থেকে উত্তরপ্রদেশের গোরাকপুরের উদ্দেশে বাড়ি ফিরছিলেন ১০০ জন শ্রমিক।রেয়ার সাংহাই পাহাড়ির কাছে পৌঁছার পর বাসটির সঙ্গে একটি ট্রলির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১৫ জন নিহত এবং ৪০ জন আহত হন। এর মধ্যে গুরুতর ২০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা শুরু হয়েছে।

রেয়া পুলিশের সুপারিনডেন্ট নাভেনেথ ভাসিন বলেন, যারা হতাহত হয়েছেন তারা সবাই উত্তর প্রদেশের বাসিন্দা। হায়দ্রাবাদে সবাই শ্রমিকের কাজ করেন। দিওয়ালি উপলক্ষ্যে বাড়িতে ফেরার সময় দুর্ঘটনার শিকার হন তারা।

বিনিয়োগবার্তা/এসএল//