
জুয়েল আহমেদ: আপনি যদি ফিট থাকতে চান এবং আপনার দেহে কোলেস্টেরলের পরিমাণ কম রাখতে চান তাহলে আপনার জন্যে এরোবিক এক্সারসাইজ অবশ্যই প্রয়োজননীয়।
সম্প্রতি ওয়েষ্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটির কিছু গবেষক এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, যারা নিয়মিত দৌড়ান এবং অন্য ধরণের এক্সারসাইজ করেন তাদের হার্ট এবং এমন যিনি ওয়েট লিফটিং করেন তার হার্ট এই রকম কর্মক্ষম।
তারা তাদের রিসার্চ পরিচালনা করেন চারটি গ্রুপের আওতায় (ক) রিক্রিয়েশনাল লিফটার, (খ) হেভিওয়েট লিফটার, (গ) স্টেরয়েড গ্রহণকারী হেভিওয়েট লিফটার এবং (ঘ) যারা নিয়মিত দৌড়ান।
বিশেষজ্ঞরা দেখেন যে, যারা দৌড়ান এবং যারা স্টেরয়েড গ্রহণ ছাড়া ওয়েট লিফটিং করেন এই দুই শ্রেণীর মধ্যে কোলেস্টেরল লেভেল, হার্টরেট, ব্লাড প্রেসার এগুলোতে তেমন কোন তফাৎ নেই। কিন্তু যারা নিয়মিত ওয়েট লিফটিং করেন তাদের কোলেস্টেরল লেভেল অন্যদের তুলনায় কম।
(চলবে..........)
লেখক: ফিটনেস কনসালট্যান্ট, এক্সিকিউটিভ মেম্বার, বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন।
বিনিয়োগবার্তা/জেএ/এসএএম//