Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 23 Oct 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

জেলা প্রতিনিধি: সেতুর সঙ্গে ধাক্কা লেগে ঢাকা-ডামুড্যাগামী যাত্রীবাহী লঞ্চ স্বর্নদ্বীপের ৩ যাত্রী মারা গেছেন।

রবিবার (২৩ অক্টোবর) ভোর রাত সাড়ে ৪টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সাইক্কা নামক স্থানে জয়ন্তিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, গোসাইরহাটের সাইক্কা এলাকায় সেতুর সঙ্গে লঞ্চের তৃতীয় তলায় থাকা পানির ট্যাংকের সঙ্গে ধাক্কা লাগে। পানির ট্যাংক ছিটকে ঘুমন্ত যাত্রীদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী মারা যান। আহত হন ২ জন।

গোসাইরহাট থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার সদরঘাট থেকে স্বর্নদ্বীপ লঞ্চটি ডামুড্যার উদ্দেশ্যে ছেড়ে আসে। 

ভোর রাতের দিকে মেঘনা নদী থেকে লঞ্চ জয়ন্তিয়া নদীতে প্রবেশ করে। গোসাইরহাটের সাইক্কা এলাকায় সেতুর সঙ্গে লঞ্চের তৃতীয় তলায় থাকা পানির ট্যাংকের সঙ্গে ধাক্কা লাগে। ওই পানির ট্যাংক ছিটকে ঘুমন্ত যাত্রীদের ওপর পড়ে।

এতে ঘটনাস্থলেই তিন যাত্রী মারা যান। আহত হন ২ জন। নিহতেরা হলেন জামালপুরের বোরহান আলীর ছেলে সাগর আলী, টাঙ্গাইলের নাজিমউদ্দিনের ছেলে শাকিল আহমেদ ও গোসাইরহাটের শাহ আলী মোল্লার ছেলে তানজিল।

বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে//