Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 23 Oct 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

আন্তর্জাতিক ডেস্ক: তৃতীয় মেয়াদে চীনের কমিউনিস্ট পার্টির (সিসিপি) জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং। এতে চীনে দুইবার পার্টি প্রধান বা প্রেসিডেন্টের নিয়ম ভেঙে ইতিহাস গড়ছেন শি। একইসঙ্গে তিনি অধ্যবসায়ের সঙ্গে কাজের প্রতিশ্রুতি দিয়েছেন। 

রোববার বেজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে সিসিপির সবার প্রতি কৃতজ্ঞা জানিয়ে এ প্রতিশ্রুতি দেন শি জিনপিং।

তিনি বলেন, আমার ওপর বিশ্বাস স্থাপন করে আবার দায়িত্ব প্রদান করায় দলের সবার কাছে কৃতজ্ঞতা জানাই। আমি দল ও আমাদের জনগণের মহৎ বিশ্বাসকে মূলবানভাবে প্রমাণ করতে অধ্যবসায়ের সঙ্গে দায়িত্ব পালন করবো।

এর আগে, ১৬ অক্টোবর চীনের কমিউনিস্ট পার্টির (সিসিপি) পঞ্চবার্ষিক সম্মেলন শুরু হয়। সেই সম্মেলনে দুই হাজার ৩০০ জন প্রতিনিধি অংশ নেন। সাতদিন চলা সিসিপির সম্মেলন সমাপ্ত হয় ২২ অক্টেবর। ২৩ অক্টোবরই তিনি তৃতীয় মেয়াদে সিসিপির জেনারেল সেক্রেটারির দায়িত্ব গ্রহণ করেন।  

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, পূর্ণ তালিকা প্রকাশ ছাড়াই সম্মেলন সমাপ্তের দিনে সকাল ১১টায় প্রায় ২০০ জ্যেষ্ঠ নেতা নিয়ে সিসিপির নতুন কেন্দ্রীয় কমিটি হয়।এ সপ্তাহের মধ্যে পলিটব্যুরোর ২৫ সদস্য এবং পলিটব্যুরোর স্থায়ী কমিটর রদবদলের অনুমোদন করবে সিসিপির কেন্দ্রীয় কমিটি। রোববার (১৬ অক্টোবর) সিসিপির সম্মেলনের উদ্বোধনীতে ১০৫ মিনিট বক্তব্য রাখেন শি জিনপিং।

উল্লেখ্য, চীনের কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি (দলীয় প্রধান) দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। একাধারে কোনো নেতা দুইবার পার্টির জেনারেল সেক্রেটারি হতে পারেন না। যার ফলে দুইবার প্রেসিডেন্ট হওয়ার প্রশ্ন আসে না। তবে ২০১২ সালে শি জিনপিং সিসিপির প্রধান ও চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সবকিছু বদলাতে থাকে। দুইবার সিসিপির প্রধান ও চীনের রাষ্ট্রপতি হয়েছেন শি জিনপিং। তবে সেই দুইবারের নিয়ম ভেঙে ২০২২ সালে অনুষ্ঠিত সিসিপির সম্মেলনে তৃতীয়বার জেনারেল সেক্রেটারি হয়ে ঐতিহাসিক রেকর্ড গড়ছেন শি। এর মধ্যে আগামী পাঁচ বছরের জন্য চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন শি জিনপিং।

বিনিয়োগবার্তা/এসএল//