Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 23 Oct 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের আলীকদম ও থানচিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। প্রাথমিকভাবে এ নিষেধাজ্ঞা আগামী সাতদিন বলবৎ থাকবে। এ নিয়ে জেলার চারটি উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা দিল প্রশাসন।

রোববার বিকালে জেলা প্রশাসক (রু‌টিন দা‌য়িত্ব) লুৎফুর রহমান স্বাক্ষ‌রিত জনস্বার্থে প্রকা‌শিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়‌টি জানানো হয়। 

গণ‌বিজ্ঞ‌প্তিতে বলা হয়, জেলার আলীকদম ও থানচিতে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য সেনা সদস্যদের টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হবে। এ অবস্থায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে রোববার থে‌কে আগামী রোববার (৩০ অক্টোবর) পর্যন্ত ওই দুই উপজেলায় পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।

বিনিয়োগবার্তা/এসএএম//