Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 24 Oct 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে সোমবার (২৪ অক্টোবর) থেকে ভর্তুকি মূল্য ৫৫ টাকা দরে চিনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দুপুর ১টা থেকে এই চিনি বিক্রি কার্যক্রম শুরু হবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে। তবে একজন ভোক্তা ৫৫ টাকা দরে স‌র্বোচ্চ এক কেজি করে চিনি কিনতে পারবেন। 

এদিকে সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে চিনির দাম বেড়ে দাঁড়িয়েছে ১১০ টাকা। এছাড়াও বস্তায় বেড়েছে ৩৫০-৫০০ টাকা পর্যন্ত।

চিনির মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে রবিবার (২৩) অক্টোবর) বাংলাদেশ ব্যাংক জানায়, বাজারে চিনি সরবরাহে কোনো ঘাটতি নেই। এ ছাড়া খুব শিগগিরই আরও ১ লাখ টন চিনি আমদানি করা হচ্ছে।

বিনিয়োগবার্তা/এমআর//