Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 24 Oct 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ডেস্ক রিপোর্ট:  বাংলাদেশের উপকূলের ৫০০ কিলোমিটারের মধ্যে অবস্থান করছে ঘূর্ণিঝড়সিত্রাং এর প্রভাব মোকাবেলায় মোংলা পায়রা বন্দরকে নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত থেকে ৭ নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম কক্সবাজার সমুদ্রবন্দরকে নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

এদিকে রোববার থেকেই দেশে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে। রাজধানী ঢাকা খুলনা, বরিশাল, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলেও বৃষ্টি হচ্ছে। উপকূলীয় এলাকায় বইছে দমকা হাওয়া।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার  সন্ধ্যা নাগাদ বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে সিত্রাং। উপকূলীয় ১৯টি জেলাতেই থাকতে পারে এর তাণ্ডব।

বিনিয়োগবার্তা/এসএএম//