Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 24 Oct 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ধীর গতিতে মোটরসাইকেল চালিয়েও বিজয়ী হওয়া যায়। ব্যতিক্রমধর্মী এ মোটরসাইকেল ড্রাইভিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ভোলার লালমোহনে।

রোববার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে  প্রায় অর্ধশত প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল ধীর গতিতে মোটরসাইকেল ড্রাইভিং। সবচেয়ে ধীর গতিতে মোটরসাইকেল ড্রাইভিং করে বিজয়ী হয়েছেন তিনজন।

তারা হলেন- প্রথম স্থান অর্জনকারী মো. রিয়াজ, দ্বিতীয় স্থান অর্জনকারী আব্দুল করিম রনি ও তৃতীয় স্থান অর্জন করেছেন মো. নিরব হোসেন।  উপহার হিসেবে তাদের হেলমেট দেওয়া হয়েছে।

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত ব্যতিক্রম এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ। 

এ সময় ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক রাহাত আনোয়ার, লালমোহন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম জনিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এসএল//হাপি/