Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 24 Oct 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং আগামীকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ৭টা থেকে আটটার মধ্যে বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

সোমবার (২৪ অক্টোবর) দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা শেষে এসব কথা বলেন তিনি।

ত্রাণপ্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়টি ইতোমধ্যে সিভিয়ারে রূপ নিয়েছে। মঙ্গলবার সকাল ৭টা থেকে আটটার মধ্যে এটি বাংলাদেশে আঘাত হানতে পারে। এছাড়া সমুদ্রবন্দরে জারি করা বিপদ সংকেত আরও বাড়তে পারে বলে জানান তিনি।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ আরও উত্তর পূর্বদিকে এগিয়ে এসেছে। আগামীকাল সকালে এটি দেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে।

এনামুর রহমান বলেন, ১৩টি জেলায় মারাত্মক আঘাত হানা ছাড়াও দুটি জেলায় হালকাভাবে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। তাই উপকূলের সব ঝুঁকিপূর্ণ এলাকার শতভাগ মানুষকে সন্ধ্যার মধ্যে নিরাপদ স্থানে সরিয়ে আনা হবে।

২৫ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার লক্ষ্য সরকার কাজ করছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শতভাগ মানুষকে আশ্রয়কেন্দ্রে আনাই সরকারের বড় লক্ষ্য। ইতোমধ্যে প্রধানমন্ত্রী এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। এছাড়া গবাদি পশুরও যেন ক্ষয়ক্ষতি না হয় সে ব্যাপারে গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রদানমন্ত্রী।

বিনিয়োগবার্তা/এমআর//