Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 24 Oct 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যান্ত্রিক ত্রুটি ও লেনদেন বন্ধের ঘটনা খতিয়ে দেখবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এ লক্ষ্যে সোমবার (২৪ অক্টোবর) ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কমিশন।

সংশ্লিস্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিএসইসির পরিচালক আবুল হাসান। এতে সদস্য-সচিবের দায়িত্বে থাকবেন বিএসইসির সহকারী পরিচালক মোহাম্মদ দস্তগীর হোসেন। আর কমিটির সদস্য হচ্ছেন তিনজন। তারা হলেন, বিএসইসির উপ-পরিচালক মোঃ ওয়ারিসুল হক রিফাত, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এর মহাব্যবস্থাপক মঃ মইনুল হক এবং ক্লিয়ারিং  করপোরেশন বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) এর মহাব্যবস্থাপক ইমাম হোসেন।

কমিটিকে তদন্ত শেষ করে কমিশনের কাছে রিপোর্ট জমা দেওয়ার জন্য ৩০ কার্যদিবস সময় বেঁধে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সোমবার সকাল ১০টা ৫৮ মিনিটে ডিএসইতে হঠাৎ লেনদেন বন্ধ হয়ে পড়ে। বেলা সোয়া দুইটা পর্যন্ত লেনদেন বন্ধ ছিল।

এর আগেও এভাবে লেনদেন বন্ধ হয়ে যাওয়ার একাধিক ঘটনা ঘটেছে দেশের প্রধান এ পুঁজিবাজারে।

বিনিয়োগবার্তা/এসএএম//