Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 24 Oct 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক।

সোমবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, কনজারভেটিভ পার্টির প্রধান হতে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন একমাত্র প্রতিদ্বন্দ্বি পেনি মর্ডান্ট। প্রতিদ্বন্দ্বিতা করার বদলে ঋষি সুনাকের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি। এর ফলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী হতে চলেছেন সুনাক।

এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী পদে প্রার্থিতা প্রত্যাহার করার ঘোষণা দেন সাবেক ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মর্ডান্ট।

তিনি বলেন, নেতৃত্বের প্রতিযোগিতায় সীমিত সময়সীমা সত্ত্বেও এটি পরিষ্কার যে, সহকর্মীরা মনে করেন, আমাদের আজ নিশ্চয়তা দরকার। তারা দেশের ভালোর জন্যই এ সিদ্ধান্ত নিয়েছেন।

মর্ডান্ট বলেন, ঋষির প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। আমরা যে প্রচারণা চালিয়েছে, তার জন্য আমি গর্বিত এবং যারা আমার প্রতি সমর্থন জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞ।

এর আগে রোববার রাতে প্রার্থিতা প্রত্যাহারে ঘোষণা দেন হেভিওয়েট প্রার্থী যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। ঘোষণার আগে ঋষির সঙ্গে মুখোমুখি বৈঠক করেছিলেন তিনি।

বিনিয়োগবার্তা/এসএল/এসএএম//