Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 25 Oct 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ৪৪তম বিসিএসের আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৯ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ১১ জানুয়ারি পর্যন্ত।

সম্প্রতি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আব্দুল্লাহ আল মামুন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পরীক্ষার তারিখ ঘোষণা করলেও হল, আসন ব্যবস্থা ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনাবলী এখনো জানায়নি পিএসএসি। তবে এসব বিষয়ে বিস্তারিত নির্দেশনাবলী যথাসময়ে সংবাদমাধ্যম ও পিএসএসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিনিয়োগবার্তা/এমআর//