Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 25 Oct 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: অমর একুশে বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কর্তৃক আহ্ববানকৃত জেলা পর্যায়ে সাহিত্য চর্চা বাড়ানোর বিষয়ে বাংলা একাডেমি কর্তৃক কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- তা জানতে চেয়েছে একাদশ জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একইসঙ্গে কবি নজরুল ইনস্টিটিউট কর্তৃক গত এক বছরে কোনো কোনো রচনাবলী কয়টি ভাষায় অনুদিত হয়েছে তা কমিটিকে অবহিতকরণ এবং বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি গ্রন্থাগারে ছাত্র-ছাত্রীদের জন্য শ্রেণিভিত্তিক বই পাঠের প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে -তাও জানতে চেয়েছে এ কমিটি।

মঙ্গলবার (২৫ অক্টোবর) একাদশ জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৯তম বৈঠক কমিটির সভাপতি সিমিন হোসেন (রিমি) এমপি এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং কাজী কেরামত আলী বৈঠকে অংশগ্রহণ করেন।

পূর্বাচলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সংরক্ষিত ৫২ একর ভূমি গ্রহণে অপারগতা প্রকাশ করায় উক্ত ভূমি হতে ১০ (দশ) একর ভূমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নামে বরাদ্দের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সারসংক্ষেপ প্রেরণের নিমিত্ত যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর সাহিত্য সংকলন “নজরুল রচনাবলী” প্রমিত ইংরেজি ভাষা হতে বিভিন্ন ভাষায় অনুবাদের জন্য অভিজ্ঞ ব্যক্তি/প্রতিষ্ঠানকে মনোনয়নের লক্ষ্যে একটি প্রকল্প গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

এছাড়া, দেশের প্রতিটি উপজেলায় শিল্পকলা একাডেমি চালুকরণ এবং ডিসেম্বর মাসকে কেন্দ্র করে জেলা পর্যায়ে সপ্তাহব্যাপী উন্মুক্ত প্রতিযোগিতা আয়োজনের ব্যবস্থা
গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, গণগ্রন্থাগার অধিদপ্তর, আর্কাইভ ও গ্রন্থাগার অধিদপ্তর,
প্রতœতত্ব অধিদপ্তরের মহাপরিচালকগণসহ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন। 

বিনিয়োগবার্তা/কেএইচকে/এসএএম//