Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 26 Oct 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

খেলাধুলা ডেস্ক: বিশ্বকাপে টপ ফেবারিট হিসেবে খেলতে আসার পর প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটের জয় পেলেও ইংলিশদের বেশ ধুঁকতে হয়েছিল।

বুধবার (২৬ অক্টোবর) দ্বিতীয় ম্যাচে এসে আয়ারল্যান্ডের কাছে পরাজয়ই বরণ করতে হলো তাদের।

এদিন টস হেরে প্রথমে ব্যাট করে ১৫৭ রানে অলআউট হয়ে গিয়েছিল আয়ারল্যান্ড। জবাব দিতে নেমে ইংল্যান্ডও খুব ভালো অবস্থানে ছিল না। বৃষ্টি নামার সময় ১৪.৩ ওভারে ৫ উইকেটে ১০৫ রান ছিল তাদের।

ডি/এল মেথডে ইংলিশরা তখনও আয়ারল্যান্ডের চেয়ে ৫ রান পিছিয়ে। শেষ পর্যন্ত এই ৫ রানই জয়-পরাজয়ের নির্ধারক হয়ে দাঁড়ালো।

৫.৩ ওভরের খেলা বাকি তখনও। এ সময় ইংল্যান্ডের যম হয়ে নেমে এলো যেন বৃষ্টি। শেষ পর্যন্ত এই বৃষ্টি আর থামলো না এবং ম্যাচ রেফারি রঞ্জন মাধুগালে বৃষ্টি আইন ডার্কওয়ার্থ লুইস মেথডে হিসেব করে আয়ারল্যান্ডকেই ৫ রানে বিজয়ী ঘোষণা করলো।

বিনিয়োগবার্তা/এমআর//