Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 26 Oct 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

তথ্য ও প্রযুক্তি ডেস্ক:  সপ্তাহের ব্যবধানে ফের জরিমানার মুখোমুখি প্রযুক্তি জায়ান্ট গুগল।

মঙ্গলবার (২৬ অক্টোবর) ৯৩৬ কোটি রুপি জরিমানা করা হয়েছে জনপ্রিয় এই সার্চ ইঞ্জিন সংস্থাকে।

ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, প্লে স্টোর নীতির ক্ষেত্রে নিজেদের ক্ষমতার অপব্যবহার করায় গুগলকে জরিমানা করেছে ভারত।

পাশাপাশি প্রযুক্তি প্রতিষ্ঠানটিকে অনৈতিকভাবে ব্যবসা বন্ধ করারও নির্দেশ দিয়েছে সিসিআই।

সিসিআই জানিয়েছে, পেমেন্ট অ্যাপের প্রচারের জন্য নিজেদের অবস্থানের অপব্যবহার করেছে গুগল। টুইটারে এই জরিমানার কথা ঘোষণাও করেছে গুগল।

এর আগে, গত সপ্তাহে ২০ অক্টোবর গুগলকে ১ হাজার ৩৩৭ কোটি রুপি জরিমানা করেছিল সিসিআই। প্রথমবার জরিমানার মুখে পড়ার পরই পাল্টা হুঁশিয়ারি দেয় গুগল। 

মোদি সরকারের এ সিদ্ধান্তে ভারতীয় ইউজার এবং ব্যবসা, উভয়ই সমস্যায় পড়তে পারে। যারা অ্যান্ড্রয়েডের নিরাপত্তাকে বিশ্বাস করেন, সেই ইউজাররাও ধাক্কা খেতে পারেন।

বিনিয়োগবার্তা/এমআর//