Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 27 Oct 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

জেলা প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ইরানী পাহাড়ে সন্ত্রাসীদের গুলিতে দুইজন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ভোররাতে ১৭ নম্বর রোহিঙ্গা শিবিরের ইরানী পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ১৭ নং ক্যাম্পে আশ্রিত কেফায়েত উল্লাহর ছেলে আয়াত উল্লাহ (৪০) এবং কাসিমের ছেলে ইয়াছিন (৩০)।

বিষয়টি নিশ্চিত করেছেন নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ এপিবিএন অধিনায়ক এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ।

তিনি বলেন, বৃহস্পতিবার ভোরে ইরানি পাহাড়ে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত দুইজন রোহিঙ্গাকে গুলি করে পালিয়ে যায়। এতে গুলিবৃদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে রোহিঙ্গা ইয়াছিন। অপর গুলিবৃদ্ধ রোহিঙ্গা আয়াত উল্লাহকে উদ্ধার করে উখিয়ার এমএসএফ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত বলে ঘোষণা করে। 

তিনি আরও বলেন, কারা এবং কেন এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এখনো জানা যায়নি। এ ঘটনার পর ক্যাম্পে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে এপিবিএন পুলিশ। এদিকে, বুধবার (২৬ অক্টোবর) পৃথক ঘটনায় দুইজনকে গুলি করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। 

এ ঘটনায় গুলিবৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করে একজন। অপরজন আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে//